
আর্জেন্টিনার বিশ্বখ্যাত তারকা ফুটবলার লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি সংবলিত একটি ব্যানারকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা হলেন আবুল কাশেম, তৌহিদ, জিসান ও বশির উদ্দিন। তারা সবাই স্থানীয় বাসিন্দা। আহতদের মধ্যে কেউ গুরুতর না হলেও প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা নিজ নিজ দলের সমর্থনে ব্যানার, ফেস্টুন ও পতাকা টানান। এরই অংশ হিসেবে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। বিষয়টি আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছিল। আর্জেন্টিনা সমর্থকেরা আপত্তিকর ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি জানালেও তা অপসারণ করা হয়নি। পরে রোববার গভীর রাতে ক্ষুব্ধ সমর্থকেরা ব্যানারটি নামিয়ে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
সোমবার দুপুরে সেই বিরোধ চরম আকার ধারণ করলে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে চারজন আহত হন এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত উদ্যোগ নেন। রাতে অনুষ্ঠিত সালিস বৈঠকে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা করে। পরে সমঝোতার ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী জানান, মেসির ছবি সংবলিত ব্যানার নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল। স্থানীয়ভাবে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। ভবিষ্যতে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আশ্বাস দিয়েছেন উভয় পক্ষের সমর্থকেরা।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, ব্যানার নিয়ে দুই পক্ষের হাতাহাতির খবর পুলিশ পেয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা হয়েছে।
টিআর
- ১রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, ‘মার্শাল ল’ জারি রাখলেন জেলেনস্কি
- ২চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৩বীরগঞ্জে আগুনে পুড়ে ছাই সুরু বালার সাজানো সংসার
- ৪ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
- ৫সরবরাহ সংকটে বাজারে সবজির দাম আকাশছোঁয়া
- ৬মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
- ৭শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে
- ৮দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল
- ৯নাব্যতা সংকট ও কাস্টমস জটিলতায় ধুঁকছে মোংলা বন্দর
- ১০জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৬সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৭ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ১০প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই





পাঠকের মতামত