
আগামী জুনেই ৩৪ বছরে পা দেবেন ফুটবল জাদুকর। তার বয়সে অনেকেই খেলা ছেড়ে দিয়ে পুরো দস্তুর কোচিং পেশায় নেমে পড়েছেন; কিন্তু লিওনেল মেসি মাঠে নামা মানেই যেন ২৫ বছরের টগবগে তরুণ আর পায়ের অসাধারণ কারুকাজ। এই বয়সেও কী ম্যাজিক তার পায়ে!
মেসির সেই ম্যাজিকেই রোববার রাতে ঘরের মাঠে হুয়েস্কাকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সা। ২৭ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬৩। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে বার্সার পয়েন্ট ৫৯। রিয়ালর পয়েন্ট ৬৭। বোঝাই যাচ্ছে, লিগের শেষ পর্যন্ত তুমুল লড়াই হবে এই তিন দলের মধ্যে।
জোড়া গোল করেছেন মেসি। এই দুই গোলের সুবাধে এবারের লিগে মেসির নামের পাশে লেখা হলো মোট ২১টি গোল। লা লিগায় টানা ১৩ মৌসুম ২০ প্লাস গোল করা প্রথম খেলোয়াড় হলেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর। শুধু তাই নয়, ইউরোপের সেরা ৫টি লিগের মধ্যে টানা ১৩ মৌসুম ২০ গোল করা প্রথম খেলোয়াড়ও হলেন তিনি।
রোববার রাতে আরও একটি রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি। রোনাল্ড কোম্যানের একাদশে নাম লেখার সঙ্গে সঙ্গেই বার্সা লিজেন্ড জাভির সর্বোচ্চ ৭৬৭ ম্যাচের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। আর এক ম্যাচ খেললে উঠে যাবেন সবার শীর্ষে।
ম্যাচ শুরুর পর গোল পেতে খুব বেশি দেরি হয়নি। সবচেয়ে বড় কথা, ১৩তম মিনিটে স্রেফ ‘লিওনেল মেসি ট্রেড মার্ক’ শো দেখলো ফুটবলপ্রেমীরা। বাম পায়ের অসাধারণ শটে তিনি বাম কর্নারের কোন ঘেঁষে হুয়েস্কার জালে বল জড়িয়ে দেন।
ম্যাচের ৩৫তম মিনেটে ব্যবধান বাড়ান আন্তোনিও গ্রিজম্যান। প্রায় মেসির মত করেই গোলটি করলেন তিনি। প্রায় ৩০ গজ দুরে বলের নিয়ন্ত্রন নেন এবং কয়েকজনকে কাটিয়ে বাম পায়ের জোরালো শট নেন গ্রিজি। সেটিই মেসির গোলের মত বাম কোন দিয়ে জালে প্রবেশ করে।
প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে একটি গোল শোধ করে দেয় রাফায়েল মির ভিসেন্তে। পেনাল্টি থেকে তিনি গোলটি করেন ৪৫+৪ মিনিটে। তবে মেসি যখন ফর্মে থাকেন, তখন প্রতিপক্ষের কিছুই করার থাকে না। ম্যাচের ৫৩তম মিনিটের ঘটনা। মেসির অসাধারণ পিনপয়েন্ট ক্রস। সেটি থেকে হুয়েস্কার জালে বল জড়ান অস্কার মিঙ্গুয়েজ। ব্যবধান আবারও হয়ে গেলো ২ গোলের (৩-১)।
হুয়েস্কার জোরালো প্রেসার দিয়ে চেষ্টা করেছিল ম্যাচে ফেরার। কিন্তু বার্সার জমাট ডিফেন্স তাদের সব প্রচেষ্টাকে ধুলিস্যাৎ করে দেয়। বরং, ম্যাচ শেষ হওয়ার খানিক আগে, ৯০ মিনিটে চতুর্থবারের মত (নিজের দ্বিতীয়) বল জড়িয়ে দেন লিওনেল মেসি।
ম্যাচের পর বার্সা কোচ কোম্যান বলেন, ‘অসাধারণ রেজাল্ট। আমরা যে এগিয়ে চলেছি, এটাই তার প্রমাণ। প্রথমার্ধেই ছিলাম আমরা দুর্দান্ত। দ্বিতীয়ার্ধে শুধু নিজেদের খেলাটাই ধরে রেখেছিলাম। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা মনযোগ হারিয়ে ফেলেছিলাম বলা যায়, এটা হয়তো ক্লান্তির কারণে। তবে আমাদের লক্ষ্য ছিল জয় এবং আমরা সেটা পেয়েছি।’
- ১চাঁদপুর-রায়পুর সড়কে এপ্রোচ ধস, দ্রুত সংস্কার শুরু সওজের
- ২নতুন বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ৩কুড়িগ্রামে নানা কর্মসূচিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
- ৪কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৫কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৬যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৮কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৯২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৪এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৫৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৬মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৭মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৮বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৯বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ১০সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের





পাঠকের মতামত