জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬ ২:৩৮ পিএম

শরীয়তপুরের উত্তর তারাবুনিয়ায় গতকাল (রবিবার) দুপুর দেড়টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলী আজম বকাউল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যুসংবাদে শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে বড় ভাই মান শরীফ বকাউলেরও মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার বাসিন্দা আলী আজম বকাউল প্রতিদিনের মতো গতকাল দুপুরে স্টেশন বাজার সংলগ্ন নদীর পাড়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

এদিকে ছোট ভাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে বড় ভাই মান শরীফ বকাউল ঘটনাস্থলের দিকে যাওয়ার সময় হঠাৎ স্ট্রোক করেন। পরে তাকে চাঁদপুর হিলশা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল চালকের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চালককে শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। তিনি বলেন, “একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে সচেতন হতে হবে। বেপরোয়া যান চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...

ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত ...