জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২৬ ১২:০৩ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া থানার একটি মাদক মামলায় হেলাল আহম্মদ নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫শে জুন) মৌলভীবাজারের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। (দায়রা মামলা নং-৫৫/২০১৪ এবং জি.আর. মামলা নং-২৮৩/২০১৩)।

সাজাপ্রাপ্ত হেলাল আহম্মদ কুলাউড়া থানার সঞ্জরপুর গ্রামের মো.কবির মিয়ার ছেলে।

আদালত সূত্রের বরাতে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধিত ২০০৪) এর ১৯(১) ধারার সংশ্লিষ্ট ধারায় আসামির বিরুদ্ধে অবৈধ মাদক (ফেনসিডিল) রাখার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই কঠোর ও দৃষ্টান্তমূলক রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আব্দুল ওয়াহিদ। আদালতের এই যুগান্তকারী রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন—”মাদকের মরণকামড় থেকে দেশ ও যুবসমাজকে রক্ষা করতে এই ধরনের কঠোর শাস্তির কোনো বিকল্প নেই। মৌলভীবাজার জেলা তথা দেশব্যাপী মাদক বিরোধী অভিযানে বিজ্ঞ আদালতের এই রায় একটি মাইলফলক হয়ে থাকবে এবং অপরাধীদের জন্য একটি অসনি সংকেত সহ শক্ত বার্তা বহন করবে।”

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...

ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত ...