জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২৬ ৩:২০ পিএম

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আশরাফ মান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ মে) কাতার থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, আলী আশরাফ মান্না কাতার থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার প্রাক্কালে পাসপোর্টের তথ্য যাচাই করে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয় ইমিগ্রেশন পুলিশ এবং তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়।

আলী আশরাফ মান্না দীর্ঘদিন ধরে কনকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে ফিরতেই বিমানবন্দরে তিনি আটক হন। তার গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...

ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত ...