জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৬ ৬:৩৫ পিএম

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীরের বিরুদ্ধে ব্যাপক আর্থিক দুর্নীতি,অনিয়ম ও কলেজের অভ্যন্তরীণ প্রশাসনিক শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর এই অভিযোগপত্রটি জমা দেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সচেতন মহল।

অভিযোগপত্রে অধ্যক্ষের পাশাপাশি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফুর রহমান এবং রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ রফি উদ্দিনের বিরুদ্ধেও দুর্নীতির সহযোগী হিসেবে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

লিখিত অভিযোগে ১৬টি সুনির্দিষ্ট খাতে সরকারি তহবিল আত্মসাৎ ও অনিয়মের বিবরণ দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে আরও জানানো হয়, সহযোগী অভিযুক্ত প্রফেসর মোঃ রফি উদ্দিন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করার পরও প্রতিদিন নিয়মিতভাবে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান করছেন। তিনি উপাধ্যক্ষ ও অধ্যক্ষের সাথে যোগসাজশ করে কলেজের প্রশাসনিক স্থিতিশীলতা বিনষ্ট করছেন। তাঁর সার্বক্ষণিক উপস্থিতির কারণে সাধারণ শিক্ষকরা অধ্যক্ষের সাথে স্বাভাবিক দাপ্তরিক যোগাযোগ করতে পারছেন না, যার নেতিবাচক প্রভাবে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি কমে গেছে এবং শিক্ষার সামগ্রিক মান ব্যাহত হচ্ছে।

অভিযোগকারীদের দাবি, এই চক্রটি বর্তমানে তাদের অপকর্ম ঢাকতে আগামী জুন-জুলাইয়ের মধ্যে তড়িঘড়ি করে অডিট কার্যক্রম সম্পন্ন করার জন্য ঢাকায় জোর তদবির চালাচ্ছে। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত করতে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে দুর্নীতি দমন কমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মৌলভীবাজারবাসী।

এ বিষয়ে হবিগঞ্জে সমন্বিত দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে যোগাযোগ করলে উপ-পরিচালক শোয়াইব আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। দ্রুততম সময়ে আমরা একটি প্রতিবেদন দিয়ে ব্যবস্থা গ্রহন করবো।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...