
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৭ নং ঘোগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুরুজ আলী সূর্যি (৪৮)’র রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার মধ্যরাতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে গাবতলী বাজারের সামনে থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় তার সাথে থাকা হেলাল উদ্দিন (৫০) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবী এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘো গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুরুজ আলী সূর্যি চানপুর গ্রামের হেলাল উদ্দিনকে সঙ্গে নিয়ে রবিবার রাতে উপজেলার কালীবাড়ি বাজার থেকে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। রাত ১টার দিকে পথচারীরা গাবতলী বাজারের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সুরুজ আলীর মরদেহ ও গুরুতর আহত অবস্থায় হেলাল উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহত ইউপি সদস্যের ভাই শাহজাহানের দাবী এটা কোন দুর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমারা এই হত্যাকান্ডের সঠিক বিচার চাই।
নিহতের স্ত্রী জমেলা বেগম অভিযোগ করেন, তার স্বামীর প্রতিপক্ষ সুলতান উদ্দিনের নেতৃত্বে তাকে কৌসলে হত্যা করা হয়েছে।
ঘোগা ইউপি চেয়ারম্যান শরীফ আহমেদ বলেন, এটি কোন দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। এটি= পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে।
তিনি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে প্রশাসনের প্রতি দাবী জানান। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে রাতে ইউপি সদস্যের মরদেহ ও গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক দৃষ্টে ধারণা করা হচ্ছে এটি সড়ক দুর্ঘটনা। তবে অন্যকোন ঘটনা হলেও সেটা তদন্ত করে দেখা হবে।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত