প্রকাশিত: জুন ৫, ২০২২ ৩:৪৯ পিএম

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড়ের একটি গর্ত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম খলিলুর রহমান (৪৫)। সে মহানগরীর চরঈশ্বরদিয়া পশ্চিমপাড়া এলাকার নবীর উদ্দিনের ছেলে এবং পেশায় একজন চা দোকানি। রবিবার (৫ জুন) দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদের কাঁচারী ঘাটের বিপরিত পাশের ইসকন মন্দির এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গতরাতে খলিল কাঁচারীঘাট এলাকায় চা’র দোকান করেছে। তবে, সে রাতে বাড়িতে ফিরেনি। পরে সকালের দিকে নদের ওপারে
ইসকন মন্দির এলাকায় মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরো জানায়, নদীর ওপারে প্রায় জায়গাতেই গর্ত করে বালু তোলা হয়। বালু তোলার গর্তেে বৃষ্টির পানি জমা ছিল। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে, শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও তার চোখের উপরে আঘাতের একটি চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ বলা যাবে।

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...