
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন দুলাল হত্যা মামলার রায়ে ১১ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের তারাটি গ্রামের নাজিরুল হক, হুমায়ূন, শান্ত, বিলাল, মোফাজ্জল, শাহিন, সেলিম, আবুল কাশেম, আনোয়ার, শাহীন ও কামাল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু জানান, যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। এছাড়াও এই মামলায় বাকি দুইজনকে বেকসুর খালাস দেয়া হয়। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান। মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১৫ জুন রাতে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারাটি গ্রামে রিয়াজ উদ্দিন দুলালের পথরোধ করে কুপিয়ে গুরুতর আহত করে আসামীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন মারা যায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোফাজ্জল হোসেন বাদি হয়ে ১৮ জুন তারাকান্দা থানায় ১৩ জনকে আসামী করে মামলা করেন। পুলিশ ২০১২ সালের ২৯ জানুয়ারী মামলার চার্জশীট প্রদান করেন।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত