
যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে যাওয়া, দুর্ঘটনা এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোর থেকে ঢাকামুখী যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
শুক্রবার ভোর থেকে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে পশ্চিম সংযোগ সড়কের কড্ডা এলাকা পর্যন্ত এ যানজট ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুর ঢাকামুখী লেনে নাবিল পরিবহনের একটি বাসসহ অন্তত পাঁচটি যানবাহন পর্যায়ক্রমে বিকল হয়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়।
ঢাকামুখী পরিবহন চালক ও যাত্রীরা জানান, সেতুর ওপর দুর্ঘটনাকবলিত ও বিকল যানবাহন দ্রুত অপসারণ করা সম্ভব না হওয়ায় দীর্ঘ সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে সেতু ও সংযোগ সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) তপন চন্দ্র সূত্রধর জানান, সেতুর ওপর পাঁচটি যানবাহন বিকল হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। বেলা ১১টার মধ্যে বিকল হওয়া পাঁচটি গাড়ির মধ্যে তিনটি সরিয়ে নেওয়া হয়েছে। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও কড্ডা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার যানজট রয়েছে। দ্রুত বাকি যানবাহন অপসারণ ও যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতুর ওপর কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়া এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সিরাজগঞ্জ অংশে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকল যানবাহন অপসারণের কাজ এগিয়ে যাওয়ায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দুপুর পর্যন্ত যানজট পুরোপুরি নিরসন হয়নি।
টিআর
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত