প্রকাশিত:
এপ্রিল ৪, ২০২২ ১১:৩১ এএম

সারা দেশের ৬৪ জেলার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা। ২০১৮ সালে কুমিল্লা জেলা প্রথম হয়েছিলো। চলতি বছরেও প্রথম স্থান অর্জনের আশা প্রকাশ করেছেন ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কুমিল্লা।
ইফা সূত্র মতে, ২০১৮ সালে ২৩ লক্ষ ১৯ হাজার ১৮শ’ টাকা সংগ্রহ করে প্রথম স্থান অর্জন করে কুমিল্লা। ২০১৯ সালে ৩১ লক্ষ ৬০ হাজার ৬০৬ টাকা সংগ্রহ করে আবারও দেশ সেরা হয়। ২০২০ সালে ৩৪ লক্ষ ৪১ হাজার ৭৯০ টাকা সংগ্রহ করে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করে।
২০২১ সালে ১৫ লক্ষ ৭৯ হাজার ৪০৪ টাকা সংগ্রহ করে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা। একই বছরে ২১ লক্ষ ৩৯ হাজার টাকা সংগ্রহ করে প্রথম হয়েছে ময়মনসিংহ জেলা, ১২ লক্ষ ৫২ হাজার ২৪৬ টাকা সংগ্রহ করে তৃতীয় অবস্থানে রয়েছে কিশোরগঞ্জ জেলা। ইফা পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা যায়।
ইফা জেলা কার্যালয় সূত্র জানায়, ২০২১ সালে কুমিল্লায় ১৫ লক্ষ ৭৯ হাজার ৪০৪ টাকা সংগ্রহ করা হয়। যার মধ্যে বরুড়া থেকে ৮ লক্ষ ৯ হাজার ৮৩০ টাকা, চৌদ্দগ্রাম থেকে এক লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা, দাউদকান্দি থেকে এক লক্ষ ৮ হাজার ১১৫ টাকা, তিতাস থেকে এক লক্ষ তিন হাজার ৯৩৫ টাকা ও লাকসাম থেকে এক লক্ষ টাকা যাকাত সংগ্রহ করা হয়। যা সংশ্লিষ্ট উপজেলায় ৭০% বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা যাকাত বোর্ডের সদস্য সচিব ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক, সরকার সারোয়ার আলম বলেন, কুমিল্লার ধর্মপ্রাণ মুসলিমদের সহযোগিতায় কুমিল্লা কার্যালয় প্রতি বছরই যাকাত আদায়ে শীর্ষে থাকে। জেলা যাকাত বোর্ডের প্রদান জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় এ যাকাত আদায় হয়ে থাকে।
ইফার নিয়মানুযায়ী আদায়কৃত যাকাত অর্থের ৭০% কুমিল্লা জেলার জন্য রাখা হয়। যা যাকাতে সুনির্দিষ্ট খাতে এ অর্থ ব্যয় করা হয়। বাকি ৩০% সরকারি খাতে জমা দেওয়া হয়। এ টাকা এতিম শিশুদের শিক্ষার কাজে ব্যয় করা হয়। ২০১৮ সালে কুমিল্লা সারাদেশে প্রথম হয়েছে। করোনা পরবর্তী এ সময়ে আমরা কাজ করছি। আশাকরি এবারও সবার শীর্ষে থাকবো।
ইসলামি চিন্তাবিদ লেখক ও গবেষক ড. মোহাম্মদ হেদায়েতুল্লাহ বলেন, যাকাত মানে পরিশুদ্ধকরণ। যা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। সাধারণ ৫২.৫ তোলা রূপা বা ৭.৫ তোলা স্বর্ণের মালিক হলে যাকাত দিতে হবে। পবিত্র কোরআনে যাকাত বণ্টনের নির্ধারিত আটটি খাত রয়েছে। পরিকল্পিতভাবে যাকাত প্রদানে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে। একই সাথে সুদমুক্ত অর্থনীতি ব্যবস্থা তৈরিতেও যাকাতের ভূমিকা রয়েছে।
যাকাত বোর্ড জেলা কমিটির সভাপতি, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ইতোমধ্যে আমরা যাকাত বোর্ড কমিটির সভা করেছি। ১৭ উপজেলায় নির্বাহী কর্মকর্তাগণ সভা করছেন। আমরা প্রচারণা করে যাচ্ছি। কুমিল্লা বড় জেলা। সমাজের বৃত্তবান মানুষরা যদি এগিয়ে আসেন। ইনশা আল্লাহ আমরা ২০২২ সালে সারাদেশে যাকাত প্রদানে প্রথম হতে পারবো।
প্রসঙ্গত, সরকারি এ যাকাত ফান্ড ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এতিমখানা, ব্যাংক ও এলাকা ভিত্তিক মানুষ যাকাত প্রদান করে থাকেন।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত