
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা (জাপা) কোনো ট্র্যাক চেঞ্জ করিনি। যেহেতু এখন পার্লামেন্টে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে আমাদের অনেকগুলো সমস্যা হয়েছে। বিভিন্ন মহল যারা আমাদের আশ্বস্ত করেছিল যে নির্বাচনটা ফেয়ার হবে, তারা কথা রাখেনি।
তিনি বলেন, নির্বাচন সার্বিকভাবে ফেয়ার (সুষ্ঠু) হয়েছে এ কথা বলার কোনো সুযোগ নেই। কিছু কিছু জায়গায় ফেয়ার হয়েছে, আবার কিছু কিছু জায়গায় হয়নি।
বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমাদের ময়মনসিংহের প্রার্থী ৪৪ হাজার ভোট পেয়েছেন। পাস করেছেন ৫১ হাজার ভোটে। তিনিই বলেছেন, ২টার পরে অনেক কেন্দ্রেই প্রিসাইডিং অফিসার নিজে সিল মেরেছেন এবং এটা তার কাছে প্রুফও আছে। তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়েছেন, এ ধরনের কাজ অনেক জায়গায় হয়েছে। আমার এলাকায় হয়তোবা ফেয়ার হয়েছে এটা আমার কারণে হোক বা যে ভাবেই হোক। কিন্তু অনেক জায়গায় ফেয়ার হয়নি। যার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাইনি।
তিনি বলেন, নির্বাচন সার্বিকভাবে ফেয়ার বলা যায় না। কোথাও কোথাও ফেয়ার হয়েছে। কিন্তু অনেক জায়গায় ফেয়ার হয়নি। যার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। এখানে সরকারের লোকেরাই জড়িত ছিল।
চুন্নু আরও বলেন, আমরা কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও জনগণের পক্ষে সংসদে উচ্চস্বরেই কথা বলব। সরকারকে জবাবদিহি করার জন্য সংসদে যা যা করা দরকার আমরা তাই করব।
এম জি
- ১আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ২শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৩নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ৪বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ৫সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ৬বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ৯মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ১০বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৬কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত