
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকার অনুমোদন পাওয়ার পর আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) থেকে টিকাটির প্রয়োগ শুরু হচ্ছে।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এই কার্যক্রম পরিচালনা করবে।
এনএইচএস জানিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে যুক্তরাজ্যে টিকা প্রদান কর্মসূচি হবে। প্রথমে করোনার সম্মুখসারির যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের এ টিকা প্রদান করা হবে। এরপর ৮০ বছরের বেশি বয়স্ক ব্যক্তি ও কেয়ার হোমের কর্মীরা টিকা পাবেন। এছাড়া স্বাস্থ্যঝুঁকিতে যারা রয়েছেন তারাও অগ্রাধিকার ভিত্তিতে টিকাটি পাবেন।
ইতিমধ্যে যুক্তরাজ্যে ফাইজার-বায়োএনটেকের টিকার ডোজের প্রথম চালান এসেছে। ৮ লাখ ডোজ দেশটির হাতে রয়েছে বলে জানা গেছে।
গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য।
যুক্তরাজ্য করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের একটি আইডি কার্ড প্রদান করবে। সোমবার (৭ ডিসেম্বর) সেই কার্ডের ছবি প্রকাশ করেছে।
কার্ডটি টিকা গ্রহণের প্রমাণ হিসেবে কাজ করবে। সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে সব সময় কার্ডটি সঙ্গে রাখার জন্য। তবে অনেকেই আশঙ্কা করছেন, ভ্যাকসিন আইডি কার্ডকে অনেকেই ইমিউনিটি পাসপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন এবং এতে করে যারা এখনও টিকা গ্রহণ করেননি তারা বৈষম্যের শিকার হবেন।
এনএইচএস জানিয়েছিল, স্বাস্থ্য পরিষেবায় দেশের ইতিহাসে সবচয়ে বড় টিকা প্রদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য। এজন্য প্রায় ৫০ টি হাসপাতাল তৈরি রয়েছে। এছাড়াও বিভিন্ন সম্মেলন কেন্দ্রগুলিতেও টিকা প্রদানের বুথ স্থাপন করা হচ্ছে। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডেও আজ থেকে টিকা প্রদান শুরু হবে। এসব জায়গায়ও হাসপাতাল থেকে টিকা দেওয়া হবে।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনার টিকা প্রয়োগ কার্যক্রমের শুরুকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। করোনাভাইরাস রুখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
ফাইজার ও বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর। এখনও পর্যন্ত ছয়টি দেশে ৪৩ হাজার ৫০০ জনের শরীরে ফাইজার ও বায়োএনটেক টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এতে ঝুঁকিপূর্ণ কিছু দেখা যায়নি।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি
- ২আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার
- ৩রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, ‘মার্শাল ল’ জারি রাখলেন জেলেনস্কি
- ৪চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৫বীরগঞ্জে আগুনে পুড়ে ছাই সুরু বালার সাজানো সংসার
- ৬ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
- ৭সরবরাহ সংকটে বাজারে সবজির দাম আকাশছোঁয়া
- ৮মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
- ৯শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে
- ১০দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল
- ১বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ২প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৬ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৭ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৮যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৯প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা





পাঠকের মতামত