প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১ ২:২৯ পিএম

যুক্তরাজ্যে এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন পাঁচজন । ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্লেমাউথ সিটিতে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। শুক্রবার সকালে ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনায় দুই নারী ও দুই পুরুষ ঘটনাস্থলেই মারা যান। বাকি এক নারীর মৃত্যু হয় হাসপাতালে।

পুলিশ বিবৃতিতে আরও জানায়, সবাই গুলির আঘাতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এটি সন্ত্রাস-সংক্রান্ত ঘটনা নয়। পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত চলছে।

স্থানীয় সংসদ সদস্য লুক পোলার্ড বলেন, নিহতদের মধ্যে একজন তরুণীও ছিল।

এ ঘটনাকে পোলার্ড ‘অবর্ণনীয় বেদানাদায়ক’ ঘটনা হিসেবে উল্লেখ করেন।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এ ঘটনাকে ‘জঘন্য’ হিসেবে উল্লেখ করে নাগরিকদের পুলিশের পরামর্শ মেনে চলার অনুরোধ জানান।

বন্দুকের মালিকানা নিয়ে যুক্তরাজ্যের আইন অত্যন্ত কঠোর। ফলে দেশটিতে বন্দুক হামলার ঘটনা ঘটে না বললেই চলে। দীর্ঘদিন পর এভাবে নির্বিচারে গুলির ঘটনা ঘটল দেশটিতে।

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...