
প্রখর তাপদাহ, ধুলায়, যেমন ত্বকের ক্ষতি হয়, তেমনি চুলেও নানা সমস্যা দেখা দেয়। এ কারণে এ সময় চাই চুলের বাড়তি যত্ন। চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুলের জুড়ি নেই। এতে থাকা নানা উপাদান চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে।
গবেষণায় দেখা গেছে, ভিটামিন ই চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল পাকা রোধ করে। ভিটামিন ই চুলের আগা ফাটা রোধেও বেশ কার্যকর। চুলের যত্নে যেভাবে ব্যবহার করবেন ভিটামিন ই ক্যাপসুল-
ভিটামিন ই ক্যাপসুল ও অ্যালোভেরা জেল: একটি পাত্রে সাত-আটটা ভিটামিন ই ক্যাপসুল কেটে তার থেকে তেল বের করে নিন। সেই তেলের সঙ্গে দু’ টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি চুল ও মাথার ত্বকে লাগান। আঙুল দিয়ে আলতোভাবে মালিশ করুন। মাস্কটি ৩০-৪০ মিনিটের জন্য রেখে দিন এবং তার পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এটি ব্যবহারে চুলের গোড়া মজবুত হবে, চুল পড়ার সমস্যা কমবে।
ভিটামিন ই ক্যাপসুল, ডিম এবং বাদাম তেল: একটি ডিম ভেঙে একটি পাত্রে রাখুন। চারটি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে ডিমের সঙ্গে মিশিয়ে নিন। এক চা চামচ বাদাম তেল নিয়ে মিশ্রণটির সঙ্গে ভালো করে মেশান। মাথার ত্বক থেকে শুরু করে সারা চুলে এই মাস্কটি লাগান। এক ঘণ্টা রেখে দিন। এর পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দু’বার এটি ব্যবহার করতে পারেন।
ভিটামিন ই ক্যাপসুল, দই এবং মধু: একটি পাত্রে অর্ধেক কাপ দই ও দু’ চামচ মধু নিয়ে নিন। চারটি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে দইয়ের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে চুলে লাগান। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’দিন এটি ব্যবহার করলে খুশকির সমস্যা দূর হবে। চুলের উজ্জ্বলতাও ফিরবে।
- ১হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল
- ২মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩এশিয়া প্যাসিফিকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪ন্যাশনাল হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৫শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা
- ৬সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৭ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ
- ৮পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০পিপলস লিজিংয়ের বোর্ড সভা ২৮ জুলাই
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৭কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু





পাঠকের মতামত