প্রকাশিত: মার্চ ৬, ২০২৩ ১১:৩৮ এএম

অনেকেরই দিনের বেশিরভাগ সময় কাটে ফেসবুকে স্ক্রোল করে। নিয়মিত ছবি, ভিডিও, রিল পোস্ট করছেন। সেগুলো লাইক, কমেন্ট, শেয়ারের দিকে নজর রাখছেন একটু পর পর। ফেসবুকে অনেক সময় অনেক ছবি, ভিডিও দেখে ভালো লেগে যায়।

আবার মাঝে মাঝে নিউজফিডে এমন সব ভিডিও সামনে পড়ে যা হয়তো লাইক কমেন্ট করেও মন ভরে না। সেগুলো নিজের সংগ্রহে রাখতে ডাউনলোড করে রাখতে চান। কিন্তু ছবি খুব সহজে ডাউনলোড করা গেলেও ভিডিও করা যায় না।

অবশ্য ফেসবুকে সেভ করে রাখার অপশন রয়েছে। তবে ডেস্কটপ অন্য কোনো ডিভাইসে অফলাইনে সেসব ভিডিও নামিয়ে রাখার উপায় ফেসবুক দেয় না। অন্য উপায়ে খুব সহজেই ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক উপায়-

>> ভিডিওর ডানপাশে থাকা তিনটি ডটে ক্লিক করুন। একটি মেনু খুলবে, সেখান থেকে কপি লিংক অপশনটিতে ক্লিক করুন। তবে কোনো প্রাইভেট ভিডিওর ক্ষেত্রে এই অপশনটি দেখাবে না। কারণ তা ডাউনলোডের যোগ্য নয় মোটেও।

>> কপি করা লিংক আপনার যে কোনো ব্রাউজারে দিয়ে পেস্ট করুন। অ্যাড্রেস বারে গিয়ে লিঙ্কটির সামনে লেখা ‘www’ অংশটি পাবেন তা ডিলিট করে দিন ব্যাকস্পেস প্রেস করে। এবার তার জায়গায় লিখুন ‘mbasic’ শব্দটি। যার ফলে পেজটির মোবাইল ভার্সন খুলবে আপনার ব্রাউজারে।

>> এবার ভিডিওটির উপর রাইট ক্লিক করে ‘ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব’ অপশনে ক্লিক করুন। এর ফলে তৃতীয় ট্যাবে শুধু ভিডিওটি খুলবে। আর তার উপর রাইট ক্লিক করলেই ভিডিওটি সেভ করার অপশন পাবেন। এবার ‘সেভ ভিডিও অ্যাজ’ করে ডাউনলোড করে নিন ডেস্কটপে কিংবা ল্যাপটপে। এরপর ‘ডাউনলোডস’ অপশনে ঢুকলে ভিডিওটি দেখতে পাবেন আপনি।

>> এছাড়াও থার্ড পার্টি অ্যাপ বা ব্রাউজারের মাধ্যমে এইচডি কোয়ালিটির ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারেন মোবাইল বা ডেস্কটপে নিমেষেই।

শেয়ার

পাঠকের মতামত

ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। একই সঙ্গে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম ...

ডিজিটাল অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তিনির্ভর আর্থিক জালিয়াতি

প্রতি দুই সাইবার অপরাধের একটিই এখন আর্থিক জালিয়াতি ৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে সাইবারভিত্তিক আর্থিক ...

দোহাটেক নিউমিডিয়া স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে আসছে

দোহাটেক নিউমিডিয়া দীর্ঘদিন ধরে স্বচ্ছতা, দক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ ১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কাটে কর! সমাধানের চেষ্টা চলছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ...

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিজেদের সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) হিসেবে গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের ...