
মানসিক চাপ জীবনের একটি অংশ। শিশুরাও এই চাপ থেকে বাদ যাচ্ছে না। স্কুল, পারিবারিক কিংবা পারিপার্শ্বিক পরিবেশের কারণে তাদের মধ্যে এ সমস্যা দেখা দিতে পারে।
ছোট শিশুরা অনেক সময় বুঝতে পারে না কখন তারা চাপে থাকে। বাবা মায়েদের উচিত সন্তানদের আচরণের পরিবর্তন খেয়াল করা এবং মানসিক চাপ কমাতে তাদের সহযোগিতা করা।
শিশুদের মানসিক চাপ কমাতে যা জরুরি
পর্যাপ্ত ঘুমের প্রয়োজন: শিশুদের নিয়মিত ৮-১০ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। শিশুরা ঠিক মতো ঘুমাচ্ছে কীনা খেয়াল রাখুন। অনেক সময় ঘুমের অভাবে তার মধ্যে মানসিক চাপ দেখা যায়।
মাঠে বা খোলা জায়গায় খেলার ব্যবস্থা করুন: আজকাল বেশিরভাগ শিশুর সময় কাটে মোবাইলে গেম দেখে। যত বেশি সে শারীরিক পরিশ্রম করবে ততই সে মানসিকভাবে সুস্থ থাকবে। এ কারণে মাঠে, না হয় খোলা জায়গায় সে যেন খেলতে পারে সেই উদ্যোগ নিন।
একাকীত্ব দূর করুন: আজকাল বেশিরভাগ শিশু একা বেড়ে উঠে। এ কারণে তার মধ্যে ঘরকুনো স্বভাব দেখা দেয়। তার সঙ্গে কথা বলুন, কীভাবে তার একাকীত্ব দূর করা যায় সে চেষ্টা করুন।
সমবয়সীদের সঙ্গে মেলামেশার সুযোগ: শিশুদের তার সমবয়সীদের সঙ্গে মেলামেশার সুযোগ করে দিতে হবে। যত সে তার বয়সীদের সঙ্গে মিশবে, গল্প করবে মানসিকভাবে সে ভালো থাকবে।
গল্পের ছলে জানান মানসিক চাপ কেন হয়: মানসিক চাপ সম্পর্কে শিশুকে জানান। শিশু কোনো মানসিক চাপে থাকলে তা তার আচরণে প্রকাশ পাবে। শিশুর মধ্যে এরকম আচরণ দেখা দিলে তার সঙ্গে গল্প করুন। কারণ বের করার চেষ্টা করুন।
কীসে ভয় পাচ্ছে জানুন: হয়তো পড়াশোনার কোনো বিষয় নিয়ে শিশু ভয় পাচ্ছে, তা থেকে মানসিক চাপ বাড়ছে। শিশুকে ভালো নম্বর করার চাপ দেবেন না, বরং পড়াশোনার প্রতি তার আগ্রহ তৈরি করুন।
আচরণে পরিবর্তন দেখা দিলে সতর্ক হোন: পড়াশোনা কিংবা বাবা-মা দূরে থাকার কারণে শিশুদের মধ্যে মানসিক চাপ বাড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে শিশুর বিশেষ খেয়াল রাখুন।
শিশুর সঙ্গে সময় কাটান: অনেকেই আছেন, ছেলেমেয়েকে পড়াশোনার জন্য চাপ দিতে থাকেন। এতে শিশুর ক্ষতি হয়। তার সঙ্গে খেলা করুন, সিনেমা দেখুন। এতে তার মানসিক চাপ অনেক কমবে।
শিশুর ভালো বন্ধু হয়ে উঠুন: শিশুর সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করুন। তার সঙ্গে এমনভাবে সম্পর্ক তৈরি করুন যাতে সে আপনাকে সব কথা বলতে পারে।
- ১শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে : ডা. জুবাইদা রহমান
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ৩শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখাতে হবে : ববি হাজ্জাজ
- ৪ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৫সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
- ৬বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭শহীদ জিয়ার হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ১০দর পতনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ
- ১গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ২চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৩‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ৪৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৫যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৮জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৯হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর
- ১০রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে





পাঠকের মতামত