
সারাক্ষণ আমাদের সঙ্গী স্মার্টফোন। বিভিন্ন কাজে স্মার্টফোন ব্যবহার করছেন। সুন্দর মুহূর্তগুলো বন্দি করছেন স্মার্টফোনের ক্যামেরায়। দেখা যায় ফোন নতুন অবস্থায় ক্যামেরা খুব ভালো কাজ করে। কিন্তু কিছুদিন যেতেই ক্যামেরায় নানা সমস্যা দেখা দেয়। ছবি ঝকঝকে আসে না আগের মতো।
জানেন কি? আমাদের ব্যবহারের ভুলেই ফোনের ক্যামেরা নষ্ট হতে পারে। এমনকি সামান্য কয়েকটি ভুলে ফোনের ক্যামেরা সম্পূর্ণভাবে খারাপ হয়ে যেতে পারে। দাম দিয়ে কেনা ফোন ও তার ক্যামেরার যত্ন নিতে কয়েকটি কাজ এড়িয়ে চলুন। জেনে নিন সেসব-
বাইকে ফোন লাগিয়ে রাখা
বাইকের সামনে অনেকেই স্মার্টফোন লাগিয়ে রাখেন। ম্যাপ দেখে দ্রুত গন্তব্যে যাওয়া যায়। কিন্তু এই প্রবণতা ফোনের ক্যামেরা চিরতরে খারাপ করতে পারে। কারণ বাইকে যে পরিমাণে ভাইব্রেশন হয় তা ক্ষতি করে স্মার্টফোন ও ক্যামেরার। তাই এমন কিট লাগানোর চেষ্টা করুন যা এই ভাইব্রেশন শোষণ করতে পারে।
ফোনের ক্যামেরা দিয়ে লেজার লাইট ক্যাপচার করবেন না
বিভিন্ন কনসার্টে প্রায়ই লেজার লাইটের ব্যবহার করা হয়। আর এগুলো ভীষণ তীব্র হয়। আর এই লেজার লাইট যদি ফোনের ক্যামেরা দিয়ে ক্যাপচার করার চেষ্টা করেন, তাহলে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। লেজার লাইটের উচ্চ ঘনত্বের কারণে প্রভাবিত হতে পারে ফোনের লেন্স।
পানির নিচে স্মার্টফোন ব্যবহার করবেন না
বর্তমানে বহু কোম্পানি ফোনের ওয়াটার রেসিস্ট্যান্ট ফিচারকে খুব বেশি পরিমাণে হাইলাইট করে থাকে। বেশি আইপি রেটিংয়ের মাধ্যমে গ্রাহকদের মনে বিশ্বাস জন্মানো হয়। কিছু ক্ষেত্রে অল্প পানিতে সেই ফোনের ক্যামেরা ক্ষতি না হলেও, এটি ফোনের জন্য বিপজ্জনক। পানির নিচে ফোন ব্যবহার করলে তা ফোনের ক্যামেরা নষ্ট করে দিতে পারে।
উচ্চ তাপমাত্রায় ফোনের ক্যামেরা ব্যবহার না করা
উচ্চ তাপমাত্রায় ফোনের ক্যামেরা যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। তবে শুধু গরমকাল নয়, অত্যধিক ঠান্ডাতেও ফোনের ক্যামেরা ব্যবহার করা উচিত নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। উচ্চ তাপমাত্রায় যদি ক্যামেরা অন করেন, তাহলে সূর্যের তাপ সরাসরি ফোনের ক্যামেরায় এসে পড়ে। যার ফলে ক্ষতি হতে পারে লেন্সের।
এএন
- ১বার্জার পেইন্টসের বোর্ড সভা ২৮ জুলাই
- ২প্রভাতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩বাটা সু’র বোর্ড সভা ২৭ জুলাই
- ৪ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর
- ৫এনআরবি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬যমুনা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ফিনিক্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮অগ্রণী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিজেপির তীব্র বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ১০শাহজালাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৭টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৮কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৯লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত