
পুরোনো বেশ কিছু ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। আগামী বছর থেকেই এটি কার্যকর। বেশ কিছু পুরোনো Android ও iPhone-এ আগামী বছর থেকে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ। iOS 9 ও Android 4.0.3-র আগে যা যা ফোন আছে সেই ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ।
চলতি বছর একাধিক সিস্টেমে পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। একাধিক নতুন ফিচারও যোগ হয়েছে এই অ্যাপে। এবার পুরোনো ভুলে নতুনে পা রাখার সময়। সংস্থার তরফে বলা হয়েছে, iOS 9 ও Android 4.0.3-র আগে যা যা Android ও iphone রয়েছে, তাতে হোয়াটসঅ্যাপ চালানো আর সম্ভব হবে না।
তাই যাদের কাছে এখনও এর আগের কোনো ভার্সনের ফোন থাকবে তাদের আপগ্রেড করানোর পরামর্শ দিচ্ছে সংস্থা।
ফোন যদি আপগ্রেডেবল হয়, তা হলে তাতে অবশ্যই iOS বা Android আপগ্রেড করা যাবে। সে ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ চালাতে আর কোনো সমস্যা হবে না।
হঠাৎ এমন সিদ্ধান্তে সমস্যায় পড়তে পারেন বহু মানুষ। এই বিষয়টি নিয়ে সংস্থার দাবি, iOS 9-এর আগে ও Android 4.0.3-এর নিচের সিস্টেম ব্যবহার করেন, এমন মানুষের সংখ্যা অনেকটাই কম। ফলে তেমন কেউ এর দ্বারা সমস্যায় পড়বেন না।
এই ঘোষণার ফলে iPhone 4 পর্যন্ত সমস্ত মডেলে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ চালাতে গেলে iPhone 4S, iPhone 5, iPhone 5S, iPhone 6, and iPhone 6S-কে iOS 9-এ আপগ্রেড করে নিতে হবে।
এ দিকে Android 4.0.3-এর আগের সমস্ত মডেলে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে। যার মধ্যে পড়ছে HTC Desire, LG Optimus Black, Motorola Droid Razr ও Samsung Galaxy S2। এ ছাড়াও আরও কিছু Android ফোন রয়েছে, যাতে ২০২০ শেষের সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ চলে যাবে।
তবে, পুরোনো ফোনের মধ্যে যেগুলোতে আপডেট করা যাবে Android, তাতে হোয়াটসঅ্যাপ চলবে। কোন ভার্সনের ফোন রয়েছে নিজের কাছে, তা দেখার জন্য iPhone ব্যবহারকারীদের Settings-এ গিয়ে General-এ যেতে হবে।
তারপর Information-এ ক্লিক করে দেখতে হবে। আর Android ব্যবহারকারীদের Settings-এ গিয়ে About Phone-এ ক্লিক করে দেখতে হবে।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত