প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪ ৪:৩০ পিএম

রংপুর কেন্দ্রীয় কারাগারে বাহারাম বাদশা নামের এক কয়েদিদের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারাগারের ভেতরে বিদ্রোহের চেষ্টা করেছে অন্য কয়েদিরা। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি গঠন করে মোতালেব ও শাহজাহান নামের দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বেলা পৌনে একটার দিকে কারাগারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত বাহারাম রংপুরের পীরগঞ্জ উপজেলার বকেরবাড়ি এলাকার বাহাদুর মিয়ার ছেলে।

কারা সূত্র জানায়, শুক্রবার সকাল আটটার দিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কয়েদি বাহারাম ও রফিকুলের মধ্যে গাছ থেকে আমড়া পারাকে কেন্দ্র করে মারামারি হয়। এক পর্যায়ে বাহারাম গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলা ১২টার দিকে বাহারামের মৃত্যুর খবর কারাগারে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এসময় বাহারামের অপর তিন ভাইসহ অন্য কয়েদিরা বিক্ষোভ শুরু করে কারা ফটকে অবস্থান নেয়। একপর্যায়ে রফিকুলের পক্ষের কয়েদিদের সঙ্গে বাহারামের ভাইসহ তাদের পক্ষের কয়েদিদের হাতাহাতি শুরু হয়।

বাহারামের মৃত্যুকে ইস্যু করে কারাগারের ভেতরে বিশৃঙ্খলার সুযোগ নেয় অন্য কয়েদিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে কারারক্ষীদের সঙ্গে কয়েদিদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এসময় কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যার। তবে অবস্থা বেগতিক দেখে পরে পুলিশ ও সেনাবাহিনীকে ডাকা হলে তারা ঘটনাস্থলে পৌঁছে চারদিক ঘিরে রেখে কঠোর অবস্থান নেয় এবং ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে।

এর পরেই রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান ও ৬৬ পদাধিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা কারাগারের ভেতরে ছুটে যান। তারা বর্তমানে কারাগারে ভিতরে অবস্থান করছেন।

এঘটনায় রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, শাহজাহান ও মোতালেব। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জেলা প্রশাসকসহ পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কারাগারে অবস্থান করছেন।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...