
দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হত্যার প্রতিবাদে রংপুর মহানগরীতে কালো পতাকা নিয়ে বিএনপির শোক র্যালী পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। কর্মসূচি অনুযায়ী শোক র্যালী নিয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার কথা থাকলেও পুলিশি কঠোর নিরাপত্তা বেষ্টনির কারণে তা ভেস্তে যায়। পরে দলীয় কার্যালয়ের প্রবেশ ফটকের সামনে প্রতিবাদ সভা করেন দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মেড়ের দলীয় কার্যালয় থেকে কালো পতাকা নিয়ে একটি শোক র্যালী বের করা হয়। শোক র্যালী কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়কে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতন্ডা বাধে। পরে দলীয় কার্যালয়ের প্রবেশ ফটকের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ সভা অংশ নেন নেতাকর্মীরা।
সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ পপ্রুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দিচ্ছে। দিন যত যাচ্ছে বিরোধি দলের ওপর বাধা ততোই বাড়ছে। এভাবে দেশ বেশিদিন চলতে পারে না। মানুষের পিট দেয়ালে ঠেকেছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে। তখন জনতার স্রোতে সব বাধা ভেসে যাবে। দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে।
কর্মসিচিতে রংপুর মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এই কর্মসূচি ঘিরে বিএনপির দলীয় কার্যালয়ের আশপাশে পুলিশ মোতায়েনের পাশাপাশি বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
- ১সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ২জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৩বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৪পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৫অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৬৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৭চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ৮এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৯মাসিক সম্মানি পাবে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় উপাসনালয়ের কর্মীরা : জনপ্রশাসন উপদেষ্টা
- ১০৫৫৬ কোটি টাকায় নির্মিত ২২০ আশ্রয়কেন্দ্রের কোনোটিই শতভাগ উপযোগী নয়
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ৯শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ১০কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান





পাঠকের মতামত