
মহামান্য রাষ্ট্রপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আচার্য মোঃ আব্দুল হামিদ বলেছেন, শিল্প-সংস্কৃতি চর্চা ও শিক্ষা-গবেষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. মোঃ শাহ আজমের সঙ্গে মোবাইল ফোনে অনানুষ্ঠানিক এক আলোচনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনন্য হবে বলে আশা প্রকাশ করেন মহামান্য রাষ্ট্রপতি। রবি’র জনসংযোগ দপ্তরের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) মোঃ শাহ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও রবি’র আচার্য মোঃ আব্দুল হামিদের সাথে মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপাচার্য্য ড. মোঃ শাহ আজম মোবাইল ফোনে কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বর্তমান অবস্থা ও উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘ্য আলোচনা হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের খোঁজ খবরও নেন মহামান্য রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয় সকল সংকট কাটিয়ে শিক্ষা কার্যক্রমে সামনে অগ্রসর হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন। তাদের মধ্যে ১৫ মিনিটেরও বেশি সময় আলোচনা হয়েছে জানিয়ে রবি’র উপাচার্য্য ড. মোঃ শাহ্ আজম বলেন, চলতি বছরের শেষের দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট অ্যাওয়ার্ড ও সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মহামান্য রাষ্ট্রপতিকে প্রথম গ্রাজুয়েট অ্যাওয়ার্ড ও সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আন্তরিকতার সাথে তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানান উপাচার্য্য ড. মোঃ শাহ আজম।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৬জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৭বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৮মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত