
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ভারত থেকে অতি শিগগিরই ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। এছাড়া আসন্ন রমযান মাসের আগে সকল নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হবে।
শুক্রবার (২৬ জানুয়ারি) টাঙ্গাইলের দেলদুয়া উপজেলায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী আরও বলেন, রমযান উপলক্ষে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত আছে। ভারত দীর্ঘদিন রপ্তানি বন্ধ করে রেখেছিলো। ভারতের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। রমযান মাসের আগেই ভারত বাংলাদেশে চিনি ও পেঁয়াজ রপ্তানি করবে। আগে শুল্ক বেশি ছিলো এখন সেটা কমিয়ে আনা হবে। এছাড়াও ব্রাজিল ও বিভিন্ন দেশ থেকে চিনিসহ বিভিন্ন নিত্যপণ্য সামগ্রী আমদানি করা হবে।
মন্ত্রী আরও বলেন, টিসিবির মাধ্যমে রমযানে সারাদেশে খাদ্যপণ্য বিতরণ করা হবে। আগে ট্রাকে বিতরণ করা হত, এখন ডিলারের দোকানের মাধ্যমে হচ্ছে এরপর প্রতিটা এলাকায় নির্দিষ্ট জায়গায় বিতরণ করা হবে।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাজার যাছাই করে সংবাদ করবেন, এক বাজার দেখলেন ১৫০ টাকা আরেক বাজার ২৫০ টাকা তাহলে হবে না। সকল বাজার থেকে তথ্য যাছাই করে সংবাদ করবেন তাহলে আর মানুষের মাঝে তথ্য বিভ্রান্তি হবে না।
মতবিনিময় সভায় দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম জি
- ১১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ২বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৩কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৫সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৬সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৭ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৮হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৪কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৫২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৬পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৭চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর





পাঠকের মতামত