
রাঙামাটি ফুড প্রোডাক্টস লিমিটেডকে মালিকানা পরিবর্তন, উৎপাদন শুরুর প্রক্রিয়া এবং ব্যবসায়িক অবস্থা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১৫ জুন ওভার দ্য কাউন্টার মার্কেটে থাকা কোম্পানিটিকে সাত দিনের মধ্যে প্রাসঙ্গিক প্রমাণাদিসহ উৎপাদনের বর্তমান অবস্থা জানাতে নির্দেশ দিয়েছে।
বিএসইসির সহকারী পরিচালক মাহমুদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
এছাড়া ডিমেট প্রক্রিয়া ও শেয়ার হস্তান্তর, ব্যবসায়িক পরিকল্পনা এবং উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কিনে বিনিয়োগকারীদের বিনিয়োগের স্টেটমেন্ট দিতে বলা হয়েছে।
গত বছরের ২৯ আগস্ট উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিন্তু দীর্ঘসময়েও কোনো তথ্য বিএসইসিকে কোম্পানি কর্তৃপক্ষ জানায়নি। এই পরিস্থিতিতে কোম্পানি কর্তৃপক্ষকে শেয়ার হস্তান্তর ও ব্যবসায়িক অবস্থা জানানোর নির্দেশ দিয়েছে বিএসইসি।
প্রসঙ্গত, ২০০১ সালে পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত হয় রাঙামাটি ফুড প্রোডাক্টস। কোম্পানির পরিশোধিত মূলধন ছিল ৩ কোটি টাকা এবং অনুমোদিত মূলধন ছিল ১০ কোটি টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩০ লাখ। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকেদের হাতে ৩৩ দশমিক ৩৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৫ দশমিক ৩৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৫১ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে। রোববার সর্বশেষ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রাঙমাটি ফুড প্রোডাক্টসের শেয়ার ১১ দশমিক ১০ টাকায় লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ২চাঁদপুরে খাদ্যে ভেজাল,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত
- ৪ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ৫চার দফা সময় বাড়িয়েও রিটার্ন জমা পড়েছে মাত্র ৩৮ শতাংশ
- ৬চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮শিকলবিহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তেই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী
- ৯দর পতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- ১০লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ১কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ২কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৩যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি
- ৭কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৮কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৯চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ১০১০ জেলায় বন্যার আশঙ্কা





পাঠকের মতামত