পল্টনে যুবদলের পরিচয়ে ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ
রাজধানীর পল্টনে যুবদলের নেতা-কর্মী পরিচয়ে এক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা দাবি, মারধর এবং জোরপূর্বক টাকা ...

ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ সোমবার (২৯ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার সকাল ছয়টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হেফাজত থেকে ৭৫ পিস ইয়াবা, ৫১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এম পি

পাঠকের মতামত