সিরাজগঞ্জে তাঁত শ্রমিক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচিতে ধার করা এক হাজার টাকা পরিশোধকে কেন্দ্র করে তাঁত শ্রমিক শুভকে পিটিয়ে হত্যার ...

রাজবাড়ী জেলার কালুখালীতে পানিতে ডুবে আবু তালহা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে।
শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে কালুখালী উপজেলার বিলমানুষমারি গ্রামের বাড়ির ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, শিশু আবু তালহা খেলতে খেলতে বাড়ির পাশের ডোবায় পরে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবার পানি থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মজনু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে গিয়ে মারা গেছে।
এএন

পাঠকের মতামত