
গত কয়েক সপ্তাহ ধরে রাজবাড়ীতে বাড়ছে পদ্মা নদীর পানি। জেলায় ৩টি গেজ স্টেশন পয়েন্ট থাকলেও এখন পর্যন্ত কোনো পয়েন্টেই পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা।
গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও এখনও রয়েছে বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচে। এছাড়া জেলা সদরের মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম পয়েন্টেও পদ্মার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (৮ জুলাই) সকাল ১০ টায় দৌলতদিয়ার পানি পরিমাপক (গেজ পাঠক) সালমা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা পরিস্থিতি দেখা দেয়নি। তবে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
জানা গেছে, পদ্মা নদীর পানি পরিমাপের জন্য রাজবাড়ীর জেলা সদরের মহেন্দ্রপুর, পাংশার সেনগ্রাম ও গোয়ালন্দের দৌলতদিয়ায় পৃথক তিনটি গেজ পয়েন্ট রয়েছে। এরমধ্যে গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচে রয়েছে। এছাড়া সদর উপজেলার মহেন্দ্রপুর ও সেনগ্রাম পয়েন্টে বিপৎসীমার অনেক নিচে রয়েছে পদ্মার পানি।
রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, বন্যার পূর্বপ্রস্তুতি হিসেবে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভা করেছেন এবং তাদের ব্যাপক প্রস্তুতিও রয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়নি। তারপরও প্রস্তুতি হিসেবে ১২টি ফ্লাড শেল্টার প্রস্তুতের পাশাপাশি ৬শ মেট্রিকটন চাল ও নগদ ১২ লাখ টাকা মজুত রাখা হয়েছে।
এএন
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত