
রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালি এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ গাড়িতে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড ও ফায়ার সার্ভিস স্টেশনের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশের সাথে কথা বলে জানা যায়, রাজবাড়ী দিক থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামি ট্রাক বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের চালক ও পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ীর দিকে আসা আর একটি প্রাইভেটকারকেও চাপা দেয়।
মাদারীপুর রিজিয়নের ফরিদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম সিদ্দিকী জানান, ব্যাটারিচালিত ইজিবাইককে চালক সহ ৫ যাত্রী নিহত হলেও প্রাইভেটকারে থাকা কারও তেমন কোনো ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে পালিয়ে গেছেন চালক ও হেলপার। লাশগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত