প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩ ১:৪৫ পিএম

ফরিদপুরে বন্ধুর বোনকে রক্ত দিতে সোমবার রাতে বাসা থেকে বের হয়ে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি বিভাগ) তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র (২৩)।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা।

বুধবার সকালে ফরিদপুর প্রেসক্লাব এর সামনে এই কর্মসূচিতে অংশ নেয় সংগঠনটির নেতৃবৃন্দরা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস সাহা, সুকেশ সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বাপন রাউত, শংকর সাহা, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সদর উপজেলা শাখার সভাপতি কিংকর মিত্র, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চিরঞ্জীব রায়, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, তুষার দত্ত, উৎপল দত্ত প্রমুখ।

এ সময় তারা জোরালো দাবি করে জানান , অনতিবিলম্বে মেধাবী ছাত্র প্রান্ত মিত্রের হত্যাকান্ডের সাথে জড়িত দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর আন্দোলনে যাবে সংগঠনটি।

বক্তারা আরো জানান, হঠাৎ করেই শান্ত ফরিদপুরে একের পর এক ঘটনার মধ্য দিয়ে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। এই কর্মকান্ড গুলোর সঙ্গে কারা সম্পৃক্ত সঠিক তদন্ত মাধ্যমে খুঁজে বের করতে হবে। আমরা চাই ফরিদপুরবাসী সকলে মিলে শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ তৈরি করবে প্রশাসন।

শেয়ার

পাঠকের মতামত

লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশেও পরাজয়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোঃ মঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নানান ...

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিবের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের তরফ ...

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্টে শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ...

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...