
কথায় বলে, মাছে ভাতে বাঙালি। মাছ পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বিভিন্ন মাছ দিয়ে হরেক রকম পদ তৈরি করা যায়। তাছাড়া বাঙালির রান্নাঘরে মাছ এবং নারকেল তো থাকেই। অনেকেই ভিন্ন ভিন্ন রেসিপি অনুযায়ী রান্না করেন এই মাছ। তবে চাইলেই কাতলা মাছ দিয়ে রান্না করতে পারেন সুস্বাদু এক পদ। আর তা হলো নারকেল দুধে কাতল মাছ। যারা নারকেল ও কাতল মাছ খেতে পছন্দ করেন তারা রান্না করতে পারেন নারকেল দুধে কাতল মাছ। রান্না করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক নারকেল দুধে কাতল মাছ রান্নার রেসিপিটি-
উপকরণ: কাতল মাছের পেটি চারটি, মরিচ গুঁড়া দুই চামচ, হলুদ গুঁড়া দুই চামচ, গোলমরিচ গুঁড়া দুই চামচ, আদা বাটা দুই চামচ, রসুন বাটা দুই চামচ, মাঝারি সাইজের কাঁচা আম বাটা একটি, নারকেল দুধ ১/৪ কাপ, কারি পাতা তিন থেকে পাঁচটি, সরিষার তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, কলা পাতা চারটি ছোট অংশ।
প্রণালী: একটি বাটিতে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচা আম বাটা, সামান্য সরিষার তেল ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিন। তারপর মাছের গায়ে মশলা মাখিয়ে, আধাঘণ্টা রেখে দিন। এবার পাত্রে অল্প তেল দিয়ে, তাতে কলা পাতাগুলো রাখুন। কলা পাতার উপরে রাখুন মাছের টুকরো। অল্প আঁচে রান্না শুরু করুন। মাছের এক দিকে দুই চামচ নারকেল দুধ দিন। অন্য দিকে হয়ে গেলে মাছ উল্টো করে অন্য দিকে আরো দুই চামচ নারকেল দুধ দেন। এভাবেই সবগুলো টুকরো রান্না করুন। হয়ে গেলে কলাপাতাসহ পরিবেশন করুন নারকেল দুধে কাতল।
- ১পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত
- ২পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ৪লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- ৫প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর
- ৬সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, ৫০ কারারক্ষীকে তলব
- ৭ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ১০আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৯গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ১০প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা





পাঠকের মতামত