প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪ ৮:৩৫ পিএম , আপডেট: আগস্ট ১৬, ২০২৪ ৮:২১ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপি কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল হক রফিক এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এস. এম. শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একেএম জাহাঙ্গীর আলম বাদল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা খন্দকার হেলাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আকতার হোসেন, রায়পুরা উপজেলা বিএনপির সহসভাপতি এম. মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাদল, ঢাকা হাইকোর্টের আইনজীবী এডভোকেট জামাল উদ্দিন, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মেম্বার, কবি ও লোকসংস্কৃতি গবেষক ফখরুল হাসান।

এসময় আরো বক্তব্য রাখেন, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসভাপতি ডা. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন ভূইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকাররম হোসেন, আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গাজী লুৎফর রহমান রবিন, সহসভাপতি এনামুল হাসান তামজিদ, সাবেক সদস্য সচিব এডভোকেট মমিন মিয়া, মেহেদী হাসান তানিম, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান, ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ প্রমূখ।

দোয়া অনুষ্ঠানে আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশিষ্ট আলেম মাওলানা ছগির আহমদ দোয়া পরিচালনা করেন।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...