জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ৬, ২০২৬ ৪:৩৯ পিএম

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে রায়পুর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রায়পুর উপজেলার মেইন রোড ও রায়পুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ।

অভিযান শেষে উপজেলা প্রশাসন জানায়, সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া ভবিষ্যতে কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন প্রশাসনের কর্মকর্তারা।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...