
ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে (৩১ মে) আঞ্চলিক গভর্নর এ কথা জানান। কিয়েভকে বিরোধপূর্ণ অঞ্চলের প্রতিরক্ষায় রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য আমেরিকান অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা পরই এই হামলা চালালো মস্কো।
সাম্প্রতিক মাসগুলোতে পুনরায় যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণের উদ্যোগ নেয় রাশিয়া। সেই সঙ্গে রুশ ভূখণ্ডে আক্রমণ করতে দীর্ঘ-পাল্লার মার্কিন অস্ত্র ব্যবহার করার বারবার অনুমতি চেয়ে আসছে ইউক্রেন। মস্কোর সঙ্গে ন্যাটোকে যা সরাসরি সংঘর্ষে টেনে আনতে পারে। এই আশঙ্কায় ওয়াশিংটন প্রতিরোধ করেছিল।
তবে চলতি মাসে রুশ বাহিনী খারকিভ অঞ্চলে নতুন আক্রমণ শুরু করে। এরপর থেকে সেই হিসাব পরিবর্তিত হয়েছে বলে মনে হচ্ছে। খারকিভ শহরে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত এবং কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন।
আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন, আহতদের মধ্যে একজন জরুরি চিকিৎসক রয়েছেন। একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, শত্রু আবার একটি ডাবল স্ট্রাইক কৌশল (পর পর দ্বিতীয় দফায় হামলা) ব্যবহার করেছে। চিকিৎসক, উদ্ধারকারী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ করছেন।
খারকিভের মেয়র ইগর তেরেখভ স্থানীয় মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, আবাসিক ভবনের ধ্বংসস্তুপের নিচে আরও বেশি লোক আটকে থাকতে পারে। সেখানে কোনও সামরিক ব্যক্তি ছিল না। এমনকি সরঞ্জামও নয়। পরে তেরেখভ জানান, হামলায় ২৩ জন আহত হয়েছেন।
খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। রাশিয়ার বেলগোরোড থেকে সীমান্তের ওপারে অবস্থিত এবং নিয়মিত রুশ ক্ষেপণাস্ত্রের আক্রমণের শিকার হয়। গত সপ্তাহান্তে শহরের একটি হার্ডওয়্যার সুপারস্টোরে রাশিয়ার হামলায় ১৬ জন নিহত হন।
মার্কিন কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ব্যবহারে ইউক্রেনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। তবে তা শুধু খারকিভ অঞ্চলকে রক্ষা করার জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট সম্প্রতি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যাতে ইউক্রেন খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলার পাল্টা জবাব দিতে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করতে পারে।
দ্বিতীয় আরেক মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইঙ্গিত দিয়েছিলেন, বাইডেন নীতি পরিবর্তন করতে পারেন।
ব্লিঙ্কেন এই মাসের শুরুতে ইউক্রেন সফর করেছিলেন। প্রাগে ন্যাটোর আলোচনার প্রাক্কালে মলদোভায় সাংবাদিকদের কাছে এক মন্তব্যে তিনি উল্লেখ করেন, যুদ্ধক্ষেত্র পরিবর্তিত হয়েছে। এজন্য যুক্তরাষ্ট্র নীতি অভিযোজিত ও সামঞ্জস্যপূর্ণ করেছে।
- ১ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ২দর পতনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ
- ৩ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- ৪দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল পলিমার
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৭পাঁচ মাসে সরকারের বড় চ্যালেঞ্জ ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯লেনদেনের শীর্ষে কুইন সাউথ
- ১০বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে জোর
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৫যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৬৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৭জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৮জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৯জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ১০হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর





পাঠকের মতামত