
জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৮ পেল ১৯টি প্রতিষ্ঠান। প্রতিবছর জাতীয় অর্থনীতিতে শিল্পখাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে একটি ট্রফি বা ক্রেস্ট ও সম্মাননাপত্র দেয়া হয়।
সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক আনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা করা হয়।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন কোম্পানি প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন। শিল্প সচিব কে এম আলী আজম সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।
২০১৮ সালে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, দ্বিতীয় ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল, এবং যৌথভাবে তৃতীয় হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে তাফরিদ কটন মিলস লিমিটেড, দ্বিতীয় যৌথভাবে অকো টেক্স লিমিটেড ও শেলটেক টেকনোলজি লিমিটেড এবং তৃতীয় এনভয় ফ্যাশন লিমিটেড।
ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে তিনটি পুরস্কার পেয়েছে যথাক্রমে- কনসেপ্ট নিটিং লিমিটেড, এপিএস ডিজাইন ওয়ার্ক এবং সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড।
মাইক্রো শিল্প ক্যাটাগরিতে তিনটি পুরস্কার পেয়েছে যথাক্রমে- ট্রিম টেক্স বাংলাদেশ, মাসকো ওভারসিজ এবং ক্রিমসন রোসেলা সী ফুড লিমিটেড।
কুটির শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে যথাক্রমে- ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি, ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড ও রূপকথা কুটির শিল্প উন্নয়ন সংস্থা।
হাইটেক শিল্প ক্যাটাগরিতে দুটি পুরস্কারের মধ্যে প্রথমটি পেয়েছে সার্ভিস ইঞ্জিন ও দ্বিতীয়টি মেটাটুড এশিয়া লিমিটেড।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত