
চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কলোনী পাড়া থেকে মুন্না মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ ও জনদুর্ভোগ নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
আজ সোমবার সকাল ১০টায় তিনি সরেজমিনে উপস্থিত হয়ে দুটি ডাস্টবিন স্থাপন করেন এবং নিজ হাতে রাস্তা পরিষ্কারের কাজে অংশ নেন। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে চুয়াডাঙ্গা পৌরসভা।
স্থানীয় সূত্রে জানা যায়, কলোনী পাড়া থেকে মুন্না মোড় পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণের সৃষ্টি হয়। এতে পথচারী ও এলাকাবাসীর চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।
পরবর্তীতে সোমবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাসুদ পারভেজ রাসেল এমপি এলাকাবাসীর অভিযোগ শোনেন। তাৎক্ষণিকভাবে কলোনী পাড়ার গাজীর মোড় ও ক্লাব মোড়ে দুটি ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেন তিনি।
শুধু ডাস্টবিন স্থাপনেই সীমাবদ্ধ না থেকে পৌরসভার কর্মীদের সঙ্গে নিয়ে ঝাড়ু ও বেলচা হাতে নিজেই রাস্তার দুই পাশের ময়লা পরিষ্কারে অংশগ্রহণ করেন। তার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া জাগায় এবং অনেককেই পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ করে।
পরিচ্ছন্নতা অভিযান শেষে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখেছি। আজ পৌরসভার সহযোগিতায় আমরা রাস্তার দুই পাশ পরিষ্কার করেছি এবং দুটি ডাস্টবিন স্থাপন করেছি। আমি চুয়াডাঙ্গা জেলাবাসীর প্রতি আহ্বান জানাই—যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলুন। তাহলেই আমরা একটি সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা গড়ে তুলতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার জুবায়ের রহমান, কনজারভেন্সি সুপারভাইজার ওসমান গনি, আমার বাংলাদেশ পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, জামায়াতের পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, নায়েবে আমীর মাহবুব আশিক, সদ্য জামায়াতে যোগদানকারী এইচ এম মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা।
এনজে
- ১টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ২বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৩সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৪ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৫পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৬ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত