
ব্যক্তিশ্রেণীর আয়ের উপর বার্ষিক কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার শেষদিন আজ। এর আগে দুই দফায় বেড়েছিলো রিটার্ন জমা দেওয়ার তারিখ। আয়কর আইন অনুযায়ী, গত ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় হলেও এফবিসিসিআই এর দাবি এক মাস সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন ঘোষণা অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় আজ আয়কর রিটার্ন দাখিল করার সুযোগ পাচ্ছেন করদাতারা।
দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছে। ২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তাই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। যদিও গত দুই বছর করোনা মহামারির কারণে একমাস সময় বৃদ্ধি করা হয়েছিল।
করদাতাদের প্রত্যাশা পূরণে এবারও এক ছাদের নিচে আয়কর মেলা অনুষ্ঠিত হয়নি। তবে দেশের ৩১টি কর অফিসে পুরো ১ নভেম্বরে মেলার পরিবেশে করদাতাদের সেবা দেওয়া হয়। আয়কর নির্দেশিকা ২০২২-২৩ অনুযায়ী ৪০ ধরনের সেবায় রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। যে কারণে রিটার্ন দাখিলের বিকল্প নেই ই-টিআইএনধারীদের। তা না হলে পড়তে হবে নানা জটিলতায়।
সাধারণত কোনো ব্যক্তি-করদাতার আয় যদি বছরে তিন লাখ টাকার বেশি হয়, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, নারী ও ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতার আয় যদি বছরে সাড়ে তিন লাখ টাকার বেশি হয়, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে চার লাখ ৭৫ হাজার টাকার বেশি হয় এবং প্রতিবন্ধী করদাতার আয় সাড়ে চার লাখ ৫০ হাজার টাকার বেশি হলে তার রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।
এ ছাড়া আরও অনেক কারণে ব্যক্তিকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়। চলতি অর্থবছর থেকে শুধু রিটার্ন দাখিল করলেই হবে না, বিভিন্ন সরকারি সেবা পেতে হলে রিটার্ন দাখিলের প্রমাণপত্রও দেখাতে হবে।
- ১কলকাতায় ভয়াবহ আগুনে শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু
- ২সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৩রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার
- ৪যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৫লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড
- ৬চাঁদপুরের দেশীয় মাছ ধ্বংসের মূলে কারেন্ট জাল ও চায়না দুয়ারী
- ৭শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- ৮চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৯ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আদেশ
- ১০দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ১গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ২ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৩মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৭চাঁদপুরের নাম ব্যবহার করে অনলাইনে ইলিশ বিক্রির প্রতারণার ফাঁদ
- ৮সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৯রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ১০রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র





পাঠকের মতামত