প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪ ৯:১৩ এএম , আপডেট: মার্চ ২৪, ২০২৪ ৯:১৬ এএম

দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজার অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৬৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকার ওই মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রোববার (২৪ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পাহারাদারগণ জানান, শনিবার দিবাগত রাত ৪টার দিকে গাউছিয়া মার্কেটের কাঁচাবাজার অংশে একটি দোকানে আগুন দেখতে পান তারা। পরে আগুনের লেলিহান শিখা পুরো কাঁচাবাজার ও টিনমার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভেতরে থাকা সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পূর্বাচল, ডেমরা, কাঞ্চন ও আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন তারা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফখরুদ্দিন জানান, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলসহ মোট ৫টি ষ্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন বেশ বড় এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। আগুন নেভানোর পর বিস্তারিত জানা যাবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...