
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের নারায়াণগঞ্জের রূপগঞ্জে ক্রোক করা বাংলো বাড়িটির মূল ভবনে প্রবেশ করেছে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাড়ির ভেতরের মালামাল জব্দ করার কাজ শুরু করেছে বলে জানা গেছে।
বুধবার (১০ জুলাই) দুপুরে রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকায় আদালতের নির্দেশে ওই আলিশান বাংলো বাড়িতে তারা প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশানী। তিনি বলেন, বাড়ির ভেতরে প্রবেশ করেছি। কাজ শেষে এ বিষয়ে ব্রিফ করা হবে।
এর আগে গত শনিবার (৬ জুলাই) বিকেলে রূপগঞ্জ দক্ষিণবাগ এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম বাড়িটি ক্রোক করে সিলগালা করে দেয়। তবে ডিজিটাল লক থাকায় বাড়ির মূল ভবনে প্রবেশ করতে পারেনি। ফলে বাড়ির সম্পদের পরিমাণ জানাতে পারেনি। খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে বাড়ির মূল ভবনের ভেতরে প্রবেশ করে মালামাল জব্দ করা হবে বলে জানিয়েছেন ।
ক্রোক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড এর ২৪ কাঠা জমির উপরে নির্মিত এই সম্পত্তির মালিক হিসেবে বেনজীর আহমেদের কন্যা মিজ ফারহীন রিশতা বিনতে বেনজির লেখা রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার এই সম্পত্তিটি ক্রেক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকায় আনন্দ হাউজিং সোসাইটিতে কৃত্রিম লেক রয়েছে। লেকের পাশে ২৪ কাঠা জায়গাজুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়ি। এই বাড়ির মালিক পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১ কোটি ৮৩ লাখ টাকায় ৫৫ শতাংশ জায়গা কেনেন তিনি। পরে বছর চারেক আগে এই জমিতে ওই বাড়ি করেন তিনি।
এএন
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত