প্রকাশিত: জুলাই ২৭, ২০২০ ৯:২২ এএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২১ টাকা ৮২ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৭ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৭ টাকা ২১ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২১১ টাকা ৯৪ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ছিল ৭২ টাকা ২২ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২০০ টাকা ১৫ পয়সা।

শেয়ার

পাঠকের মতামত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬” হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের ...

ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ...

পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়িত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) চালু করেছে ব্র্যাক ...