
মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেও এখন পর্যন্ত তার যোগ্য বিকল্প খুঁজে পায়নি ভারত। লোকেশ রাহুলকে দিয়ে সীমিত ওভারে তারা কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে ‘ঠেকার কাজ’ই বলা যায়।
লোকেশ রাহুল বরাবরই আগে একজন ব্যাটসম্যান, পরে উইকেটরক্ষক। রিশাভ পান্তকে দিয়ে ধোনির শূন্যস্থান পূরণে ব্যর্থ হওয়াতেই ভারতীয় দলের নির্বাচকরা এই বিকল্প পথে হেঁটেছেন।
তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা চান না, রাহুল ভারতীয় দলের আর উইকেটকিপিং করুক। না, তার উইকেটকিপিং নিয়ে অসন্তোষ নয়, লারা মনে করেন শুধু ব্যাটসম্যান হিসেবে খেললেই বরং আরও ভালো করবেন রাহুল।
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটসম্যান লারা এক সাক্ষাৎকারে রাহুল প্রসঙ্গে বলেছেন, ‘ভারতীয় দলে খেলার সময় ওকে দিয়ে যেন কখনও উইকেটরক্ষকের কাজ না করানো হয়। আমি চাই, রাহুল শুধুই ব্যাটিংয়ে মনোনিবেশ করুক। ও অসম্ভব ভালো একজন ব্যাটসম্যান। রাহুল উইকেটে থাকা মানেই দলের অনেক রান পাওয়া সহজ হয়ে যাওয়া।’
প্রসঙ্গত, চলতি আইপিএলেও সফল রাহুল ইতিমধ্যে় কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৩০২ রান করে ফেলেছেন। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি।
রাহুল উইকেটকিপিং না করলে ভারতীয় দলে এই দায়িত্ব সামলাবেন কে? লারা বিকল্প নামটিও বলে দিলেন এবং তিনি আর কেউ নন-সেই রিশাভ পান্ত, যার ওপর নির্বাচকরা আস্থা হারিয়েছিলেন।
তবে ২৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আগে ব্যর্থ হলেও এখন অনেকটা পরিণত হয়ে উঠেছেন, মনে করেন লারা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যানের ভাষায়, ‘এক বছর আগের পরিস্থিতির সঙ্গে এখনকার পান্তের তুলনা করলে বলব, ও অনেকটাই পরিণত হয়ে উঠেছে। ব্যাটসম্যান হিসেবে দায়িত্ববোধের কথাই কিন্তু আমি বলছি। দিল্লি ক্যাপিটালসে ওর ব্যাটিং দেখে বোঝা যাচ্ছে সব সময় দলের কথা ভাবছে।’
চলতি আসরে দিল্লির হয়ে নিয়মিতই ভালো ব্যাটিং করছেন পান্ত। এখন পর্যন্ত তার উইলো থেকে এসেছে ১৭১ রান।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত