
চাঁদপুরের শাহরাস্তিতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন লালমনিরহাটের বর আল আমিন মামুন। সোমবার (১৫ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বেংকাদা গ্রামের বর শাহরাস্তির শোরসাক গ্রামের ইসলামীয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা মাঠে এসে নামেন। এ সময় বরের সঙ্গে হেলিকপ্টারে তার তিনজন আত্মীয় ছিলেন।
উৎসুক কয়েকশত গ্রামবাসী ওই হেলিকপ্টার উঠানামা ও বর দেখতে সেখানে ভিড় করেন। উৎসুক জনতার ভিড় ঠেকাতে পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়। অন্য বরযাত্রীরা সড়ক পথে গাড়িতে আসেন।
জানা গেছে, কিছুদিন আগেই লালমনিরহাটের পাটগ্রামের নজরুল ইসলামের ছেলে ব্যবসায়ী মো. আল আমিন মামুনের সঙ্গে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের প্রবাসী আবুল খায়ের ও শিরিনা আক্তার শ্যামলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস প্রীতির বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ ছিল ১৫ জুলাই, সোমবার।
ঐদিন ভাড়া করা হেলিকপ্টারে করে আল আমিন মামুন তিনজন আত্মীয় নিয়ে মেয়ের বাড়ি তে আসেন। অন্য বরযাত্রীরা মাইক্রোবাসে চড়ে আসেন। এই প্রথম লালমনিরহাট বেংকাদা গ্রামের বর হেলিকপ্টারে করে বিয়ে করতে আসায় ওই এলাকার আশপাশের কয়েকটি গ্রামের কয়েকশ লোক বরযাত্রী ও হেলিকপ্টার দেখতে ভিড় করেন। এ সময় জনতার ভিড় সামাল দিতে পুলিশ ব্যারিকেড তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কনের বাবা আবুল খায়ের বলেন, তার চার সন্তানের মধ্যে দ্বিতীয় মেয়ে জান্নাতুল ফেরদৌস প্রীতি এইচএসসি পরীক্ষার্থী। তিনি এলাকার কয়েকশ গণ্যমান্য ব্যক্তিকে এ বিয়েতে দাওয়াত করেছেন। বিয়ে শেষে হেলিকপ্টারে করে তার মেয়েকে লালমনিরহাট বেংকাদা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন আল আমিন মামুন ।
মেয়ের চাচা ইউনিয়নের কৃষক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান জানান, আমার বড় ভাই আবুল খায়েরের মেয়েকে আত্মীয়স্বজন উপস্থিত থেকে ধুমধামের সঙ্গে বিয়ে দিয়েছি। শোরসাকের মধ্যে এই প্রথম হেলিকপ্টারে করে আমাদের মেয়ে জান্নাতুল ফেরদৌস প্রীতি বরপক্ষ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়াতে আনন্দ লাগছে
হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসার বিষয়ে জানতে চাইলে বর আল আমিন মামুন বলেন, তার জীবনে ইচ্ছে ছিল হেলিকপ্টারে করে বিয়ে করবেন। অনেকটা শখ এবং কনেকে খুশি করতে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসেছি। বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। এখন তার খুব আনন্দ লাগছে।
শাহরাস্তি থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, দুপুরের দিকে হেলিকপ্টার যোগে লালমনিরহাট থেকে শাহরাস্তির শোরসাক নুরানী ইসলামিয়া মাদ্রাসা মাঠে বিয়ে করতে আসেন এক ব্যবসায়ী। আমরা থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এএন
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত