প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪ ৩:২০ পিএম , আপডেট: আগস্ট ৩১, ২০২৪ ৩:৩৬ পিএম
লালমনিরহাট আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা (৩৫) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে  আদিতমারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
মৃত তাহমিদুল রহমান তারা ওই এলাকার মৃত আহমেদের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে গলা কেটে  খুন করে। তিনি তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী দেশের বাইরে ও পরিবার বাইরে থাকার সুযোগে কেউ তাকে হত্যা করেছে। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে  লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
মৃত তাহমিদুল রহমান তারার ভাই ইউপি মেম্বার মুকুল বলেন,আমার ভাই খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার বউ বিদেশে থাকে। কে বা কাহারা রাতে আমার ভাইকে খুন করে পালিয়ে গেছে। আমরা ন্যায়বিচার চাই।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এম পি
শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...