প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ ৪:১৪ পিএম

মো. রবিউল হাসান, লালমনিরহাট:

উত্তরের জেলা লালমনিরহাটে এবারও শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের জেলা পরিষদ মার্কেট, বাটামোড়, মিশন মোড়, গোসালা মার্কেটসহ সকল মার্কেট ও ফুটপাতগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।

ক্রেতাদের আকর্ষণ বাড়াতে মার্কেটের দোকানগুলো সেজেছে নানা রঙের আলোকসজ্জায়। শুধু কাপড় নয় কসমেটিকস, জুতার দোকানগুলোতেও লেগেছে ঈদ উৎসবের হাওয়া। দিনের বেলা ভিড় কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর লোকসমাগম বাড়ছে এসব দোকানে।

শহরের গোসালা মার্কেটে পোশাক ক্রয় করতে আসা ক্রেতা জামাল বাদশা বলেন, পোশাকসহ সকল জিনিসের দাম বেড়েছে। ঈদ উপলক্ষ্যে পরিবারের সবার জন্য সাধ্যের মধ্যে কেনাকাটা করতে হিমশিম খেতে হচ্ছে।

অপর একজন ক্রেতা সুমি বেগম বলেন, বাচ্চা, স্বামীসহ পরিবারের সবার জন্য পোশাক কিনলাম। দাম গতবারের চেয়ে বেশি হলেও প্রয়োজন ও ঈদকে ঘিরে ক্রয় করতে হচ্ছে। ক্রেতারা বলছেন, গতবছরের তুলনায় পোশাকের দাম কিছুটা বেশি। তাই সাধ থাকলেও সাধ্যের মধ্যে করতে হচ্ছে সবার কেনাকাটা। গত বছরের তুলনায় পোশাকের মূল্য বৃদ্ধির অভিযোগ থাকলেও ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে দাবি ব্যবসায়ীদের।

রমজানের শুরুতে ক্রেতা কম থাকলেও বর্তমানে বিক্রি বেড়েছে। দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের ক্রয়ে আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন শহরের জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ী উর্মি।

সম্মিলিত ব্যবসায়ী সমিতি গোসালা রোড লালমনিরহাটের সভাপতি মোকছেদুর রহমান বলেন, দিনের বেলা ক্রেতা কম থাকলেও বিকেল ও সন্ধ্যার পর ক্রেতা বাড়ে। ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে পোশাকের দাম। ক্রেতাদের আগ্রহ রয়েছে তারা ক্রয় করছে। বিক্রি ভালো হওয়ায় বিগত সময়ের (করোনা) ক্ষতি পুষিয়ে উঠবে ব্যবসায়ীরা।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক বলেন, ক্রেতাদের ভিড় বেড়েছে মার্কেটগুলোতে। নির্বিঘ্নে ও নিরাপদে সবাই যেন ঈদ কেনাকাটা করতে পারে সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ কাজ করছে।

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...