
লা লিগায় লেভান্তেকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে দুইয়ে থাকা বার্সার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ স্থান আরো পাকা করলো লস ব্লাঙ্কোসরা। চলতি মৌসুমে লা লিগার প্রথম পাঁচ ম্যাচ জিতে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার মাঠে লেভান্তেকে হারাতে পারলে সেটা আরো সুসংহত করার মিশন নিয়ে নামে গ্যালাক্টিকোরা।
ম্যাচের শুরু থেকে আক্রমণের ঝড় বইয়ে দেয় রিয়াল।২৮ মিনিটেই চমৎকার গোলে দলকে এগিয়ে নিলেন ভিনিসিয়াস জুনিয়র।
মিনিট দশেক পর নতুন ঠিকানায় প্রথম গোলের দেখা পেলেন রিয়ালের আর্জেন্টাইন ইয়াং মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এই গোলেও জড়িয়ে আছে ব্রাজিলিয়ান ভিনিসিয়াসের নাম।
বিরতির আগে আরেকটি ভালো সুযোগ পান ভিনিসিউস। কাছ থেকে ওয়ান টু ওয়ানে তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক। তাতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় শাভি আলানসো শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে অদ্ভুত এক গোলে মিনিটে ব্যবধান কমায় লেভান্তে। রিয়ালের খেয়ালিপনায় হেডে জালে পাঠান ইত্তা ইয়ং। এরপর ম্যাচের বাকিটায় চলে এমবাপে শো। ৬৪ মিনিটে নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করে লিড বাড়ান এমবাপে।
পরের দুই মিনিটের মধ্যেই দারুণ গোলে ব্যবধান ৪-১ করেন এই ফ্রেঞ্চ সুপারস্টার। তাতে এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতা এম্বাপের গোল সংখ্যা এখন ৭টি।
এই জয়ে শিরোপাধারী বার্সেলোনার চেয়ে আবার পাঁচ পয়েন্টে এগিয়ে গেল মাদ্রিদের দলটি। ছয় ম্যাচের সবকটি জিতে তাদের পয়েন্ট হলো ১৮। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।
জেআরটি
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত