
লিপস্টিক ছাড়া তো সাজ কমপ্লিটই হবে না। সে সাজ হোক হালকা বা ভারী। কিন্তু সময়ের সঙ্গে লিপস্টিক মুছে যাওয়া বা খাওয়ার পর তা হালকা হওয়া বা উঠে যাওয়ার সমস্যা কমবেশি সব মেয়েরাই জানেন। তবে তার আগে, লিপস্টিক কেনার আগেও কিছুটা সচেতনতা প্রয়োজন।
ত্বকের সঙ্গে খাপ খাইয়ে যে রঙের লিপস্টিকই ব্যবহার করুন না কেন, বসন্তের হাওয়ায় কিন্তু ঠোঁট ফাটতে শুরু করছে নতুন করে। তাই লিপস্টিকের সঙ্গে লিপবামও অবশ্যই ব্যবহার করুন। বাজারচলতি বেশ কিছু লিপস্টিকে ময়শ্চারের পরিমাণ বেশি থাকে। কেনার সময় নজর দিন সে দিকেও।
এ তো গেল লিপস্টিক কেনার আগে সাধারণ একটি সতর্কতার কথা। কিন্তু দীর্ঘক্ষণ লিপস্টিক তাজা রাখারও বেশ কিছু কৌশল আছে। সে সব নিয়ম জেনে লিপস্টিক ব্যবহার করলে খাওয়াদাওয়ার পরেও তা টিকে থাকে সহজেই। তাড়াতাড়ি লিপস্টিক উঠে যাওয়ার সমস্যা থেকে বাঁচতে মেনে চলুন এই সহজ ক’টি উপায়।
১. ঠোঁট সহজে আর্দ্রতা হারালে লিপস্টিক তাড়াতাড়ি ওঠে। তাই ঠোঁট কখনও শুকনো রাখবেন না। লিপ বাম বা ময়শ্চারাইজারে ভিজিয়ে রাখুন ঠোঁট।
২. দেওয়ালে যেমন রঙের আগে প্রাইমার করে নিলে রং ভাল ধরে, ঠোঁটের বেলায়ও লিপস্টিক মাখার আগে মেক আপ প্রাইমার লাগিয়ে নিন।
৩. চেষ্টা করুন গাঢ় শেডের লিপস্টির ব্যবহার করতে। একান্তই গাঢ় শেড পছন্দ না হলে সিলিকন আছে এমন লিপস্টিক ব্যবহার করুন। সিলিকন দীর্ঘ সময় ধরে লিপস্টিককে ধরে রাখতে সাহায্য করে।
৪. লিপস্টিক ধরে রাখতে হলে তা মাখার নিয়মে পরিবর্তন আনুন। লিপস্টিক লাগানোর পর একটা ব্লটিং পেপার ঠোঁটের উপর চেপে ধরুন। এতে বাড়তি রং উঠে যাবে। তার পর সেই বেসের উপর আবার লিপস্টিক লাগান। এতে লিপস্টিকের দু’টি স্তর তৈরি হবে ও সহজে নষ্ট হবে না।
৫. লিপস্টিক লাগানোর আগে ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে লিপস্টিক টিকবে বেশিক্ষণ।
- ১জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ২বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৩টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৪বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৫ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৬স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৭আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৮পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৯মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১০ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত