
হবিগঞ্জে লেবুর বাম্পার ফলন হয়েছে। তবে দাম কম থাকায় হতাশ চাষিরা। ১ হাজার লেবু (বড় সাইজের) বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকায়। আর ছোট সাইজের হাজার লেবু বিক্রি হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকায়।
আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এবার হবিগঞ্জের পাহাড়ে লেবুর ফলন ভালো হয়েছে। জেলার চুনারুঘাট, নবীগঞ্জ, বাহুবল ও মাধবপুর উপজেলার বিশাল এলাকাজুড়ে একের পর এক দাঁড়িয়ে আছে পাহাড়ি টিলা। টিলার ওপর থেকে নিচ পর্যন্ত লেবু গাছে ছাওয়া। গাছে গাছে ঝুলছে লেবু।
লেবু চাষিরা জানান, সারা বছরই লেবু হয়। তবে বর্ষায় লেবুর ফলন তুলনামূলক বেশি। শুষ্ক মৌসুমে সেচ দিলেও লেবুর ভালো ফলন পাওয়া যায়। তাই পাহাড়ি এলাকার লোকজন পতিত জমি ফেলে না রেখে লেবু চাষ করছেন। কলম চারায় রোপনের বছরই ধরছে লেবু। আবার লেবু গাছের ফাঁকে ফাঁকে কলা, পেঁপে, মরিচ, কাঁঠাল গাছও লাগিয়েছেন অনেকে।
হবিগঞ্জ কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় প্রায় ৬ হাজার একর জমিতে লেবু চাষ হচ্ছে। প্রতি একরে ৮ থেকে ১০ মেট্রিক টন লেবু উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। লেবু চাষকে কেন্দ্র করে জেলার মুছাই ও মিরপুরে প্রায় ১০টি আড়ৎ গড়ে উঠেছে। আরও নতুন করে কিছু আড়ৎ গড়ে উঠছে। চাষিরা বাগান থেকে লেবু সংগ্রহ করে এসব আড়তে নিয়ে যান। সেখান থেকে পাইকারি ব্যবসাযীরা লেবু কিনে দেশের নানা প্রান্তে পাঠান।
বাগান মালিক মর্তুজ আলী বলেন, ‘লেবু চাষে কোনো ঝুঁকি নেই। পাহাড়ি মাটিতে রোপনের বছর যেতেই ফলন পাওয়া যাচ্ছে। গোড়া পরিষ্কার করে অল্প কিছু সার দিলে ভালো ফলন পাওয়া যায়।’
তিনি বলেন, ‘বর্তমানে লেবুর দাম কম। তবে কোরবানির ঈদকে সামনে লেবুর দাম বাড়ার একটা সম্ভাবনা ছিল। এ আশায় গাছ থেকে কম লেবু সংগ্রহ করা হয়। তবে লাভ হয়নি। যদিও করোনা পরিস্থিতির শুরুতে লেবুর দাম বেশি ছিল। কিন্তু প্রায় দুই মাস হলো দাম কমে গেছে।’
মখলিছ মিয়া নামে এক লেবু চাষি বলেন, ‘লেবুর দাম অনেক কমে গেছে। আশা ছিল, ঈদে দাম বাড়বে। কিন্তু বাড়েনি। গাছে প্রচুর লেবু আছে। তবে গাছ থেকে লেবু সংগ্রহ করে আড়তে বিক্রি করে শ্রমিকের খরচ যোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে।’
আড়ৎ মালিক সানু মিয়া বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে পরিবহন সমস্যা রয়েছে। ঈদে লেবুর ভালো দাম ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু এবার তাও হলো না।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. জালাল উদ্দিন বলেন, ‘হবিগঞ্জের পাহাড়ি এলাকায় সম্ভাবনাময় ফসল লেবু। আমরা লেবু চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছি। তারা লেবুর ভালো ফলনও পাচ্ছেন। এবার পাহাড়ে লেবুর বাম্পার ফলন হয়েছে। তবে এখন দামটা কিছু কম। সামনে দাম বাড়তে পারে।’
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত