
বাগেরহাটের মোড়েলগঞ্জে অনুষ্ঠিত শততম গোপাল চাঁদ বারুণী স্নানোৎসব ও মতুয়া মেলা হাজারো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। মোড়েলগঞ্জের জিউধরা ইউনিয়নের লক্ষীখালী গ্রামের প্রায়াত গোপাল চাঁদ সাধু ঠাকুরের ৩দিন ব্যাপী আশ্রমে জমে ওঠা মেলার বৃহস্পতিবার পূণ্য স্নানোৎসব। দেশের বিভিন্ন এলাকা থেকে শতশত মতুয়া মতাদর্শের ভক্তরা স্নানোৎসব ও মেলায় অংশগ্রহণ করেছেন।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম)উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার ওসি মো. সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মৃধা, সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মেলাস্থল পরিদর্শন করেন। সভাপতিত্ব করেন গোপাল চাঁদ আশ্রমের গদিনশীন সেবাইত মতুয়া মহাসংয়ের সহাসচিব সাগর সাধু ঠাকুর।
বর্তমান গদিনশিন মতুয়াচার্য সাগর সাধু ঠাকুর জানান, গোপাল সাধুর এ ধামে এ পর্যন্ত চার পুরুষ গত হয়েছেন। শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম স্মরণে বাংলা ১৩২৮ সাল থেকে এখানে মতুয়া ভক্তদের সমাগম ঘটছে যা এখন ‘গোপাল সাধুর’ মেলা নামে পরিচিত।
মতুয়া ভক্তরা প্রতি বছর মধুকৃষ্ণা পূর্ণিমার ত্রয়োদশী তিথিতে ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব পালন করেন। যা এখন বারুণী স্নান ও মহামেলা নামে পরিচিত। ওড়াকান্দি মেলার ১৫দিন পরে ‘ঠাকুরের দোয়ালীয়া বাড়ি’ গোপাল চাঁদের লীলা নিকেতন মোড়েলগঞ্জের লক্ষীখালীতে প্রতি বছর অনুষ্ঠিত হয় বারুণী স্নান ও মেলা।
প্রায়াত গোপাল সাধুর বসতবাড়িসহ ২৪ বিঘার বাগানবাড়িতে বসবে এ মেলা। দিঘীতে ¯œান করবে ভক্তরা। মেলা ও স্নান নিয়ন্ত্রনের জন্য পুলিশ, আনছার-ভিডিপি ও স্থানীয় ৩শ’ স্বেচ্ছাসেবক কাজ করছেন।
- ১টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ২বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৩সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৪ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৫পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৬ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত