
দেশের অন্যতম সম্পদ ব্যবস্থাপক শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড নিয়ে আসছে নতুন একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে শান্তা ফিক্সড ইনকাম ফান্ড নামে নতুন ফান্ড শুরু করতে যাচ্ছে। ফান্ডের স্পন্সর ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে থাকবে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে থাকবে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)।
বৃহস্পতিবার (১৮ মার্চ) শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট ও বিজিআইসির সাথে ট্রাস্টি চুক্তি হয়েছে। বিজিআইসি কার্যালয়ে অনুষ্ঠিত ট্রাস্ট ডিড সংক্রান্ত চুক্তি সই করেন বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী এবং শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ এমরান হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বে-মেয়াদি এ ফান্ডটির প্রাথমিক লক্ষমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা এবং এর মধ্যে স্পন্সর দিবে এক কোটি টাকা। তবে বে-মেয়াদি ফান্ড হওয়াতে ফান্ডের আকার পরবর্তীতে বৃদ্ধির সুযোগ থাকবে। বিনিয়োগ নীতিমালা অনুযায়ী এই ফান্ড সরকারি বন্ডে বিনিয়োগ করবে ৪০ থেকে ৬০ শতাংশ এবং নিবন্ধিত সিকিউরিটিজে বিনিয়োগ করবে সর্বোচ্চ ৫০ শতাংশ। এছাড়াও এই ফান্ড টি অনিবন্ধিত সিকিউরিটিজ এ সর্বোচ্চ ২০ শতাংশ বিনিয়োগ করতে পারবে। এই অনিবন্ধিত সিকিউরিটিজ গুলো অবশ্যই নিবন্ধিত ক্রেডিট রেটিং এজেন্সি থেকে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত হতে হবে।
শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা, মোহাম্মাদ এমরান হাসান বলেন, “ বিনিয়োগকারী দের বিনিয়োগ ডাইভারসিফিকেশন এর চাহিদার কথা মাথায় রেখে আমরা শান্তা ফিক্সড ইনকাম ফান্ড এর যাত্রা শুরু করতে যাচ্ছি। এই ফান্ড টি মুলত ফিক্সড ইনকাম সিকিউরিটিজ এ বিনিয়োগ করে থাকবে। এই ফান্ড আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের মুনাফা অর্জন বৃদ্ধি ও বিনিয়গ ঝুঁকি কমানোর সুযোগ করে দেবে।“
আইন অনুযায়ী কোম্পানিটি ট্রাস্ট ডিড জমা দেবে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড(বিজিআইসি) কে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর পরই নতুন এই ফান্ডটির যাত্রা শুরু হবে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত