প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
বাসস প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ বুধবার ...

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক যুগ আগে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তে শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে।
রোববার (৩ মে) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল হবে।
এরআগে, গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছিলেন।
শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে তারিখের ওই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক।
হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়।
বিএইচ

পাঠকের মতামত