প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১ ২:৫৩ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রেজিস্ট্রার দপ্তর হতে অফিস আদেশে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড.আলমগীর কবীরকে নিয়োগ দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: আবু হেনা পহিলকে প্রক্টর(ভারপ্রাপ্ত) পদ হতে অব্যহতি প্রদান করা হয়েছে। একই সাথে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মো: আলমগীর কবীরকে ৩ (তিন) বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। জনাব মো: আবু হেনা পহিল সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বপালন করবেন। দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধিমোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ প্রক্টর হিসেবে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

ড.আলমগীর কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বদা কাজ করবো। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বেগবান করার জন্য সবাইকে একসাথে নিয়ে কাজ করবো।

সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীরের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বড় বাকাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি হাজী আবদুস সোবহান এর দৌহিত্র। তিনি ১৯৯৮-৯৯ বর্ষে শাবিপ্রবির গণিত বিভাগে ভর্তি হন এবং ২০১৩ সালে শাবিপ্রবির গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে একই বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। শাবিতে যোগদানের পূর্বে তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অনেকদিন সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

শেয়ার

পাঠকের মতামত

 যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট ...

বাকৃবির গবেষণা বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন ...

পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটকে আধুনিক শিল্পে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “এআই” একটি উদ্ভাবনী ...

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ...

ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ...

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা

তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ...